1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

দিনের আলোতে তাণ্ডব: অভয়নগরে হামলা ও অপহরণে আতঙ্ক

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

জমি বিরোধের জেরে সশস্ত্র হামলা; গুরুতর আহত ১, অপহরণের ৭ ঘণ্টা পর উদ্ধার নারী

যশোরের অভয়নগরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, মারধর এবং এক নারীকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দিনের আলোতে বাড়িতে ঢুকে সশস্ত্র তাণ্ডব চালানোর এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী আবু সাঈদ সরদার থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬, সকাল আনুমানিক ১১টার দিকে বাহিরঘাট গ্রামের একটি বাড়িতে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ দল লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠিসোঁটা নিয়ে জোরপূর্বক প্রবেশ করে। বাড়ির ভেতরে ঢুকে তারা গালিগালাজ শুরু করে এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় গৃহকর্তার জামাতা ফারুক মোল্লা প্রতিবাদ করলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে বেধড়ক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়, বিশেষ করে পায়ে মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, হামলাকারীরা ভুক্তভোগীর বড় বোন শিরিনা বেগমকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে তাকে অপহরণ করা হয় এবং প্রায় ৭ ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টার দিকে তাকে আহত অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রহস্যজনক এই অপহরণ ও ফেরত দেওয়ার ঘটনাটি এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই ঘটনাটি সম্পর্কে অবগত থাকলেও প্রভাবশালীদের ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। ফলে এলাকায় এক ধরনের নীরব আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দিনের বেলায় এমন সংঘবদ্ধ হামলা ও অপহরণের ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট