1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

রাজধানীর পাশেই ইয়াবা কারখানা: র‌্যাবের হানায় আটক ৪, উদ্ধার বিপুল মাদক ও সরঞ্জাম

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জে গোপন অভিযানে চক্রের আস্তানা ভেঙে দিল র‌্যাব-১০ রাসায়নিক কাঁচামাল, উৎপাদন যন্ত্রপাতি জব্দ

ঢাকার অদূরে কেরানীগঞ্জে গড়ে ওঠা একটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে চার মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। অভিযানে বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও বিভিন্ন উৎপাদন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে র‌্যাব-১০ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সংঘবদ্ধ মাদকচক্রের কার্যক্রম উন্মোচিত হয়, যারা দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা উৎপাদন ও সরবরাহ করে আসছিল।

অভিযান চলাকালে কারখানাটি থেকে বিপুল পরিমাণ প্রস্তুত ইয়াবা ট্যাবলেট, বিভিন্ন রাসায়নিক উপাদান, উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চক্রের চার সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে অভিযানের সার্বিক বিষয়, জব্দকৃত আলামত এবং আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তুলে ধরতে শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য দেবেন র‌্যাব-১০ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, রাজধানীর আশপাশে গড়ে ওঠা এমন মাদক কারখানার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট