1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

চেকপোস্টে বাস তল্লাশি, ৩০০ ইয়াবাসহ আটক যুবক

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোর ডিবির অভিযানে হামিদপুরে গ্রেপ্তার; নড়াইল এক্সপ্রেস বাস থেকে উদ্ধার মাদক

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতয়ালী থানাধীন হামিদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) শিবু মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুরে জনৈক সঞ্জিতের চায়ের দোকানের সামনে নড়াইল-যশোর মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস লিমিটেড’ বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাসের এক যাত্রী মোঃ সোহাগ হোসেন (৩৫)-এর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ৩০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহাগ হোসেন যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মহসীন খাঁ এবং মাতার নাম মোছাঃ মর্জিনা খাতুন। ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং যশোর জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট