1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: মেলান্দহে ব্যবসায়ী শফিকুল গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ, স্বামী-স্বজনদের কাছে পাঠিয়ে ভয়ভীতি, অভিযোগে মামলা

জামালপুরের মেলান্দহে এক প্রবাসীর স্ত্রীর গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিয়ে সম্মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে শফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) মেলান্দহ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার শফিকুল ইসলাম মেলান্দহ পৌর শহরের জিন্নাহ মার্কেটের কাপড় ব্যবসায়ী এবং দেওলাবাড়ি সর্দার পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহ পৌর শহরের জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলায় সন্তানসহ বসবাস করেন ওই সৌদি প্রবাসীর স্ত্রী। গত বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ বাসার বাথরুমে গোসল করতে যান। এ সময় কৌশলে তার ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করেন শফিকুল। পরবর্তীতে অভিযুক্ত ওই ভিডিও ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়স্বজনদের কাছে পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট