1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

পেটের ভেতরে ২৩০০ ইয়াবা! খুলনায় যাওয়ার পথে র‍্যাবের জালে আমিনুল

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

টেকনাফ থেকে অভিনব কৌশলে মাদক পাচার, এক্স-রেতে ধরা পড়লো সত্যতা, চিকিৎসকের তত্ত্বাবধানে উদ্ধার পুরো চালান

মাদকের চালান বহনে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে কারবারিরা। সেই ধারাবাহিকতায় এবার পেটের ভেতরে ইয়াবা বহন করে খুলনায় যাওয়ার পথে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মো. আমিনুল ইসলাম (৩৩) নোয়াখালীর বেগমগঞ্জ থানার দক্ষিণ শরীফপুর গ্রামের মো. ইদ্রিছ আমিনের ছেলে। র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। এ সময় দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন হিসেবে আমিনুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেন, তিনি কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ কৌশলে পেটের ভেতরে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বহন করে ঢাকা হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।

তার স্বীকারোক্তির পর বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষা করলে তার পেটে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ওষুধ সেবনের পর কিছু সময়ের মধ্যে মলের সঙ্গে তার পেট থেকে বেরিয়ে আসে ২ হাজার ৩০০ পিস ইয়াবা। উপস্থিত সাক্ষীদের সামনে এসব ইয়াবা জব্দ করে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিনব কৌশলে মাদক পরিবহনের চেষ্টা করলেও কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতায় এসব চক্রকে আইনের আওতায় আনা হচ্ছে। জব্দকৃত ইয়াবাসহ আটক আমিনুল ইসলামকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট