1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করল স্বামী, থানায় আত্মসমর্পন

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন জসিম শেখ নামের এক ব্যক্তি। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার করফা গ্রামে এ ঘটনা ঘটে। এদিন বিকেল ৪টার দিকে আহত গৃহবধূ জোনাকি খানমের মৃত্যু হয়।

 পুলিশ ও পরিবার জানায়, পারিবারিক কলহের জেরে জোনাকি খানমকে মারধর করার পর হাতুড়ি নিয়ে থানায় যান তার স্বামী জসিম শেখ। এ সময় পুলিশের কাছে স্ত্রীকে মারধর করার বিষয়টি জানান তিনি। পরে পুলিশ গিয়ে জানতে পারে, গুরুতর আহত অবস্থায় জেসমিন খানমকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্বজনরা।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার বলেন, গৃহবধূর মৃত্যুর বিষয়টি পরিবারের মাধ্যমে জানতে পেরেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট