1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

প্রধানমন্ত্রীর সিল-স্বাক্ষর জাল করে প্রতারণা! সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মন্ত্রিসভা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ভুয়া চিঠি, চাকরি বহাল ও বিদেশে জনশক্তি পাঠানোর নামে ভয়ংকর জালিয়াতি

প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সিল, স্বাক্ষর এবং অফিসিয়াল লেটারহেড জাল করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. ফারুক হোসেন (৪১), সাকিব খান (২৫), মাসুম মুনসী (৪৫), মীর তৌহিদুল ইসলাম (৩৬) ও মো. বকুল মণ্ডল (৩৫)। ডিবি জানায়, এই চক্রটি উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সিল-স্বাক্ষর জাল করে ভুয়া সুপারিশপত্র তৈরি করে বিভিন্ন দপ্তরে পাঠাতো। এর মাধ্যমে তারা চাকরি পুনর্বহাল, নিয়োগ এবং বিদেশে জনশক্তি পাঠানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করত। তদন্তে জানা যায়, প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠিতে একজন চাকরিচ্যুত কর্মচারীকে পুনরায় চাকরিতে বহাল করার সুপারিশ করা হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রীসহ চারজন মন্ত্রী ও দুইজন যুগ্ম সচিবের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল। এছাড়া প্রতারক চক্রটি প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে সচিব পর্যায়ের কর্মকর্তাকে ফোন দিয়ে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য চাপ সৃষ্টি করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট সচিব মন্ত্রীকে অবহিত করেন এবং পরবর্তীতে বিষয়টি ডিবিকে জানানো হয়।

ডিবি প্রধান জানান, তদন্তে মূলহোতা হিসেবে ফারুক হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রকল্পে কর্মরত ছিলেন। দুর্নীতির অভিযোগে চাকরি হারানোর পর পুনরায় চাকরি ফিরে পেতে তিনি এই জালিয়াতির পথ বেছে নেন। অভিযানে মাদারীপুর জেলার কালকিনি এলাকা থেকে চারজন এবং কুষ্টিয়া জেলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে তৈরি ৪১টি জাল সিল উদ্ধার করা হয়েছে। এছাড়া ছয়টি বান্ডিল অফিসিয়াল লেটারহেড প্যাড, আটটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। ডিবি জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট