1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী, অতঃপর,,,

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

১২ বছরের প্রবাস জীবনের পরিণতি, স্ত্রী-সন্তানের অবহেলায় মানবেতর জীবন, এলাকায় চাঞ্চল্য

রাতের অন্ধকারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে। যে পরিবারের সুখের জন্য দীর্ঘ ১২ বছর প্রবাসে কাটিয়েছিলেন তিনি, শেষমেশ সেই পরিবারের কাছেই অবহেলার শিকার হয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকায় ঘটেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী জামাল উদ্দিন (৪৯) উপজেলার কালমেঘা গ্রামের ফজর আলীর ছেলে। প্রায় ২৫ বছর আগে তিনি নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি দক্ষিণপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে প্রায় ১২ বছর কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, প্রবাস জীবনে উপার্জিত অর্থের বড় অংশ তিনি স্ত্রীর কাছে পাঠাতেন। কয়েক বছর আগে কিডনি জটিলতাসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় আট মাস আগে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং পরিবারের পক্ষ থেকে যথাযথ চিকিৎসা ও দেখভালে অবহেলার অভিযোগ ওঠে।

স্থানীয়দের দাবি, গত শনিবার গভীর রাতে জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে যান তার স্ত্রী রিনা আক্তার ও সন্তানরা। রাতের বৃষ্টিতে তিনি অসহায় অবস্থায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালমেঘা গ্রামের উত্তর-পূর্ব পাড়ায় তার ভাতিজি ইসমতারার বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোশাররফ মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে এসে অসুস্থ জামাল উদ্দিনকে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং তার চিকিৎসার উদ্যোগ নেয়। জামাল উদ্দিনের বড় ভাই সোহরাব আলী বলেন, আমি আগেই তাকে শ্বশুরবাড়িতে না যেতে বলেছিলাম, কিন্তু সে কারো কথা শোনেনি। এখন শুনছি, অসুস্থ অবস্থায় তাকে রাস্তায় ফেলে গেছে তার স্ত্রী। তবে অভিযুক্ত স্ত্রী রিনা আক্তার দাবি করেছেন, তিনি কয়েক মাস আগে স্বামীকে তালাক দিয়েছেন এবং বর্তমানে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, রাতে তিনি কীভাবে ওই এলাকায় গেলেন, সে বিষয়ে আমি কিছুই জানি না। ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, বিষয়টি ইতোমধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা অসুস্থ জামাল উদ্দিনের চিকিৎসা ও মানবিক সহায়তার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট