1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

নির্লজ্জতার চূড়ান্ত উদাহরণ, বিভ্রান্তির রাজনীতি: শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজের তীব্র সমালোচনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ফিরে আসার স্বপ্ন নয়, অপেক্ষা জেলের, গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেসবুক পোস্টে বিস্ফোরক মন্তব্য

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তীব্র সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন, একজন মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের সব কৃতকর্ম অস্বীকার করে দলকে বিভ্রান্ত করে আবার ক্ষমতায় ফেরার অবাস্তব স্বপ্ন দেখাতে পারেন, তা এখন স্পষ্ট হয়ে উঠছে।

বুধবার (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে সোহেল তাজ উল্লেখ করেন, সম্প্রতি শোনা যাচ্ছে, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ফেরার কথা বলছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “তিনি আসবেন, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মানুষ কতটা নির্লজ্জ বা বেহায়া হলে নিজের সব কৃতকর্ম, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহার, দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, সবকিছু অস্বীকার করতে পারেন? তিনি আরও অভিযোগ করেন, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার এবং দলকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার মতো কর্মকাণ্ডের দায় স্বীকার না করে বরং বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। সোহেল তাজ বলেন, “নিজের ভুল স্বীকার না করে, কোনো অনুশোচনা বা আত্মসমালোচনা ছাড়াই একটি মিথ্যা ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করিয়ে আওয়ামী লীগকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং দেশের মানুষকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, বিশ্বে খুব কম ক্ষেত্রেই ক্ষমতাচ্যুত কোনো স্বৈরশাসক পুনরায় ক্ষমতায় ফিরতে পেরেছেন। তিনি উল্লেখ করেন, ১৯৫০ সালে ব্রাজিলের গেটুলিও ভার্গাস, ৭০৫ সালে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান দ্বিতীয় এবং মেক্সিকোর আন্তোনিও লোপেজ দে সান্তা আনা, এই তিনজন ব্যতিক্রমীভাবে ক্ষমতায় ফিরেছিলেন।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এসব ঘটনা ছিল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফেরা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন, এখানে জনগণের স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে।

শেষে সোহেল তাজ মন্তব্য করেন, তিনি দেশে ফিরতে পারেন, কিন্তু ক্ষমতায় নয়, তার গন্তব্য হবে জেল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট