1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

শ্বশুরবাড়ির দ্বন্দ্বে রক্তাক্ত পরিণতি: সংঘর্ষে প্রাণ গেল জামাই, আহত স্ত্রীসহ পাঁচজন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বরগুনায় হামলা, কুপিয়ে জখম, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ফোরকানের

বরগুনার সদর উপজেলায় শ্বশুর ও চাচা শ্বশুরের দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে রক্তাক্ত সংঘর্ষে মো. ফোরকান (৩০) নামে এক জামাই নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী জান্নাতিসহ আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। নিহত ফোরকান সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বেতবুনিয়া এলাকার শানু হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রায়ই ঝগড়া ও মারামারির ঘটনা ঘটছিল। এমনকি দুই দিন আগেও একই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। বুধবার সকালে আবারও সংঘর্ষ বাধলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ফোরকানের মৃত্যুর খবর পাওয়া যায়।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

স্বজনদের দাবি, প্রায় পাঁচ মাস আগে একটি ছাগল অন্যের জমিতে যাওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম মোল্লার সঙ্গে তার ভাই জুয়েল মোল্লা ও নাসির মোল্লার বিরোধের সূত্রপাত হয়। এরপর একাধিকবার সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটে। সর্বশেষ তিন দিন আগে সংঘর্ষে আহত হয়ে শহিদুল ইসলাম হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে তাকে দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে যান জামাই ফোরকান। সেখানেই বুধবার সকালে চাচা শ্বশুর জুয়েল মোল্লা ও নাসির মোল্লার পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে ফোরকানসহ কয়েকজন গুরুতর আহত হন।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে বরগুনা জেনারেল হাসপাতাল, পরে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জড়িতদের শনাক্তে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট