1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

ধোপাদীতে জমজমাট ফুটবল ম্যাচ: সিনিয়র-জুনিয়রের লড়াইয়ে ড্র

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

তরুণদের উচ্ছ্বাসে মুখর মাঠ, ক্রীড়ার মাধ্যমে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। ধোপাদী ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুক্রবার (৭ আগস্ট) বিকাল ৪টায় ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। গ্রামীণ ক্রীড়াঙ্গনে প্রাণের সঞ্চার করতে আয়োজিত এই খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে ছিল দর্শকদের ভিড়, আর খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে বারবার উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও থানা যুবদলের সদস্য সচিব হারুনর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান ইমন এবং থানা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান ইমন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান, কামরুল মোল্লা, জনি গাজী, রকিবুল ইসলাম, ফরহাদ মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় সিনিয়র ও জুনিয়র, দুই দলে বিভক্ত হয়ে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলার শুরু থেকেই উভয় দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে সিনিয়র দল একটি গোল করে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জুনিয়র দল সমতা ফিরিয়ে আনে। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ম্যাচটি ড্র হিসেবে শেষ হয়। তবে ফলাফল যাই হোক, খেলোয়াড়দের নৈপুণ্য ও স্পোর্টসম্যানশিপে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট