1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

বাঘারপাড়ায় সোনার-রুপার বিপুল চালানসহ চোরাকারবারি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

খাজুরা পুলিশ ক্যাম্পের অভিযানে ৭ ভরি স্বর্ণ, ২৫৩ ভরি রুপা ও নগদ অর্থ উদ্ধার

যশোরের বাঘারপাড়া উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও রুপার গহনা সহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় খাজুরা পুলিশ ক্যাম্পের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার ১ নং জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের একটি সড়ক থেকে শ্রী সুনিল কুমার বিশ্বাস (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের সময় তার হেফাজত থেকে ৭ ভরি ৯ আনা স্বর্ণের গহনা, ২৫৩ ভরি ৭ আনা রুপার গহনা, একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পুরাতন ডিসকোভার মোটরসাইকেল এবং নগদ ৭০ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এসব আলামত জব্দ করা হয়। আটক সুনিল কুমার বিশ্বাস ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার শিবনগর এলাকার বাসিন্দা। তিনি মৃত সমরেশ চন্দ্র বিশ্বাস ও মৃত কবিতা রানী বিশ্বাসের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে চোরাচালান সংশ্লিষ্ট কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক আসামিকে বৃহস্পতিবার (৬ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। উদ্ধারকৃত মালামাল:

৭ ভরি ৯ আনা স্বর্ণের গহনা

২৫৩ ভরি ৭ আনা রুপার গহনা

একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন

একটি ডিসকোভার মোটরসাইকেল

নগদ ৭০,৫০০ টাকা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট