1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

স্বর্ণ কিনতে ৫৭ লাখ টাকার জাল নোট! বনানীতে হাতেনাতে ধরা প্রতারক

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বিয়ের কেনাকাটার ছলে জুয়েলার্সে প্রবেশ, ট্রলি ব্যাগভর্তি জাল টাকা, একজন আটক, সহযোগী পলাতক

রাজধানীর বনানীতে অভিনব কৌশলে স্বর্ণালংকার কেনার নামে বিপুল পরিমাণ জাল নোট ব্যবহার করে প্রতারণার চেষ্টা, শেষ পর্যন্ত হাতেনাতে ধরা পড়ল এক প্রতারক। ঘটনাটি ইতোমধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বনানী সুপার মার্কেটের একটি স্বনামধন্য জুয়েলার্স দোকানে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬)। এ সময় তার সঙ্গে থাকা আরেক সহযোগী কৌশলে পালিয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, বিকাল চারটার দিকে দুই ব্যক্তি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তারা আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন।

দোকানের বিভিন্ন ডিজাইনের স্বর্ণালংকার পছন্দ করে বিল সম্পন্ন করার পর মূল্য পরিশোধের জন্য তারা একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করেন। তবে টাকার বান্ডিল দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হয়। পরে যাচাই করে সেগুলো জাল নোট হিসেবে শনাক্ত করা হয়।

বিষয়টি টের পেয়ে দুই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলতে সক্ষম হন। অপর সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোট জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জাল নোট চক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট