1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

নওয়াপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দুপুরে অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস, আজ রাতেই নিজ এলাকায় জানাজা

নওয়াপাড়া পৌরসভার ৩নং ধোপাদী ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাজু আহমেদ (৪০)-এর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরপাড়া নিবাসী রাজু আহমেদ দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। দলীয় কর্মকাণ্ডে তার আন্তরিকতা ও নিষ্ঠা তাকে এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় মুখে পরিণত করেছিল। তার হঠাৎ মৃত্যুতে সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা তার নিজ বাড়ি সংলগ্ন বাইতুল্লাহ আকসা জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহণের কথা রয়েছে।

নওয়াপাড়া পৌরসভা ও অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়েছে, “রাজু আহমেদের মৃত্যুতে আমরা একজন নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীকে হারালাম। তার এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।” একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। স্থানীয়রা জানান, সদালাপী ও পরোপকারী হিসেবে পরিচিত রাজু আহমেদ সবসময় মানুষের পাশে দাঁড়াতেন। তার অকাল প্রয়াণে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট