1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ক্লিনিক-ডায়াগনস্টিকে অনিয়মের ছড়াছড়ি, নওয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

লাইসেন্সহীনতা, অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার ও মানহীন সেবায় কঠোর ব্যবস্থা, স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের সতর্ক বার্তা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় হাসপাতাল রোডসংলগ্ন বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অশীষ কুমার বসু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা যায়, লাইসেন্সের নথি হালনাগাদ না থাকায় ফয়সাল ডায়াগনস্টিক সেন্টার ও এবি ডায়াগনস্টিক সেন্টারকে পৃথকভাবে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স সংক্রান্ত অসামঞ্জস্যতা ও অন্যান্য ত্রুটির কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সবচেয়ে গুরুতর অনিয়ম ধরা পড়ে আব্দুল মুকিত বিশ্বাস (প্রা:) ক্লিনিকে। প্রতিষ্ঠানটির অপারেশন থিয়েটারে অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে পরিবেশ, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের তথ্য ঘাটতি এবং সামগ্রিকভাবে মানহীন চিকিৎসা ব্যবস্থাপনার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, জনস্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এসব জরিমানা করা হয়েছে। স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে জানায়, দীর্ঘদিন ধরে কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম চললেও তদারকি ছিল সীমিত। নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে চিকিৎসাসেবার মান বৃদ্ধি পাবে এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত হবে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু সাংবাদিকদের বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

প্রশাসনের এই পদক্ষেপে নওয়াপাড়ার স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরার আশা করছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট