1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

বেনাপোলে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দিঘীরপাড়ে মহাসড়কের পাশে অভিযান; অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলিসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার দিঘীরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় এএসআই সুজাউদ্দৌলাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালিত হয় দিঘীরপাড় গ্রামের মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের সামনে, বেনাপোল-যশোর মহাসড়কের দক্ষিণ পাশে।

এ সময় স্থানীয় একটি হার্ডওয়্যার দোকানের সামনে থেকে মো. মফিজুর রহমান (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আলমগীর হোসেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বে চারটি মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট