1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে ইউএনও-এসিল্যান্ডের পরিচয়ে প্রতারণার অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দুই মোবাইল নম্বর ঘিরে সতর্কতা, আর্থিক লেনদেন ও তথ্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান উপজেলা প্রশাসনের

অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) কিংবা সংশ্লিষ্ট দপ্তরের স্টাফ পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তথ্য চাওয়া এবং অনৈতিক দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে অভয়নগর উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএনও, এসিল্যান্ড বা তাদের কার্যালয়ের স্টাফ পরিচয়ে কেউ যোগাযোগ করে কোনো ধরনের তথ্য চাইলে কিংবা আর্থিক বা অন্য কোনো অনৈতিক দাবি করলে যাচাই ছাড়া তাতে সাড়া দেওয়া যাবে না। একই সঙ্গে অপরিচিত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্যবহৃত দুটি মোবাইল নম্বর সবার অবগতির জন্য প্রকাশ করা হয়েছে। নম্বর দুটি হলো,

০১৬২৪৯৮২০৬১

০১৭২৪৮৫৫৬৭৩

উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোবাইল নম্বরের আইকন/কলার আইডি সার্চে ০১৬২৪৯৮২০৬১ নম্বরটির নামের স্থানে Ac Land sir এবং ০১৭২৪৮৫৫৬৭৩ নম্বরটির নামের স্থানে NCP ATM Aminul Islam HUNDA নাম দেখা যাচ্ছে। এসব পরিচয় ব্যবহার করে কেউ প্রতারণার চেষ্টা করতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।

ইউএনও, এসিল্যান্ড বা উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা-কর্মচারীর পরিচয়ে ফোন করে তথ্য, টাকা কিংবা অন্য কোনো সুবিধা দাবি করা হলে তাৎক্ষণিকভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। অভয়নগর উপজেলা প্রশাসন জানিয়েছে, জনগণকে বিভ্রান্ত ও প্রতারণার হাত থেকে রক্ষা করতেই এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উল্লিখিত নম্বর দুটির ব্যবহারকারী বা তাদের পরিচয় সম্পর্কে যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত না নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের পরিচয়ে ফোন, আগে যাচাই, পরে সিদ্ধান্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট