
নিজস্ব প্রতিবেদক
বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একাধিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, কক্সবাজার ৮ এপিবিএনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার গোলাম রুহানী, খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন,
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সুদীপ কুমার চক্রবর্তী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা কোন প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি। তবে সরকারি চাকরি আইন অনুযায়ী প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রশাসনিক ও শৃঙ্খলাজনিত বিষয়ে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতায় এই বরখাস্তের ঘটনা প্রশাসনিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।