1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

মণিরামপুরে চায়ের দোকানে অনলাইন জুয়ার আসর, ডিবির হাতে আটক ৪ জন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

1xbet, 35BDbet ও 2777betসহ বিভিন্ন বেটিং সাইটে জুয়া পরিচালনার অভিযোগ; তিনটি মোবাইল ফোন জব্দ

যশোরের মণিরামপুরে চায়ের দোকানে বসে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নেহালপুর এলাকার কালীবাড়ী বাজারে মো. রেজাউল করিমের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল কালীবাড়ী বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ৬-৭ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মণিরামপুর উপজেলার বালিদা পূর্বপাড়ার মো. আফছার গাজীর ছেলে শরিফুল ইসলাম (৪০), নেহালপুর (ঝাইতলা) এলাকার গোলাম মোস্তফা দফাদারের ছেলে বাহারুল ইসলাম (২৬), নেহালপুর (আটারঘাট) এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইসমাইল হোসেন ওরফে রাজু (৩৫) এবং জয়পুর দফাদারপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২৩)। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তাঁরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার সাইটে প্রবেশ করে খেলা পরিচালনা করছিলেন। ডিবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে 1xbet, 35BDbet ও 2777betসহ বিভিন্ন অবৈধ বেটিং এজেন্ট ও জুয়ার সাইট/অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা এবং বিকাশ ও নগদের মাধ্যমে ই-লেনদেন করে আসছিলেন।

অভিযানে তাঁদের কাছ থেকে একটি Zenx 2, একটি Vivo V30 Lite এবং একটি TECNO SPARK 40C মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনকে বুধবার (১২ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট