1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোরে ডিবির পৃথক অভিযানে গ্রেপ্তার ৩, গাঁজা ও ৯৯ শতাংশ অ্যালকোহল উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বাঘারপাড়ায় ৭০০ গ্রাম গাঁজা, যশোর শহরে ১০০ বোতল ৯৯% অ্যালকোহল জব্দ

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা ও ৯৯ শতাংশ অ্যালকোহলের ১০০ বোতল উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে বাঘারপাড়া থানার বন্দবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেলিধান্যপোড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। ডিবির এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে এ অভিযানে নূর হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়।

পুলিশের দাবি, তাঁর কাছ থেকে ৭০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। নূর হোসেন তেলিধান্যপোড়া গ্রামের মো. আবু সিদ্দিক ও নূরজাহান বেগমের ছেলে।

অন্যদিকে, শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অম্বিকা বসুলেন (উমেশ চন্দ্র লেন) সড়কের হাসান এন্টারপ্রাইজের সামনে অভিযান চালায় ডিবি।

এ অভিযানে মো. নজরুল ইসলাম খান (৫২) ও মো. রবিউল ইসলাম (৪৬) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। ডিবির ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে ৯৯ শতাংশ অ্যালকোহলের ১০০ বোতল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার নজরুল ইসলাম খান আবাদ কচুয়া এলাকার বাসিন্দা। তিনি মৃত ফসিয়ার রহমান ও হাজেরা খাতুনের ছেলে। অপর গ্রেপ্তার রবিউল ইসলাম বেজপাড়া বিআই রোড এলাকার মামুনের বাড়ির ভাড়াটিয়া। তিনি মৃত আনসার আলী গাজী ও মৃত মোমেনা বেগমের ছেলে।

ডিবি জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট