1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

খুলনায় যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা, নেপথ্যে বি কোম্পানির’ অভ্যন্তরীণ দ্বন্দ্ব

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে এসে হামলা, পায়ে কুপিয়ে ফেলে গলা কেটে মৃত্যু নিশ্চিত; নিহতের বিরুদ্ধে ৭ মামলা

খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জয় ঢালী (২৭) নামের এক যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে গ্রামের শহিদের মোড়ে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জয় ঢালী দুর্জনীমহল গ্রামের আক্তার ঢালীর ছেলে। তিনি স্থানীয় একটি ঘেরের দেখাশোনার দায়িত্বে ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি ‘বি কোম্পানি’র সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে রূপসা থানায় মারামারিসহ সাতটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে জয় ঢালী শহিদের মোড়ের লিটুর চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে সেখানে আসে। তারা জয় ঢালীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ তার ওপর হামলা চালায়।

হামলাকারীদের মধ্যে দুজন ধারালো অস্ত্র দিয়ে প্রথমে জয়ের বাম পায়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয় ঢালীর মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রের দাবি, জয় ঢালীদের নিজস্ব একটি ঘের রয়েছে। ওই ঘেরের দেখাশোনার দায়িত্বে ছিলেন জয়। ঘেরের বিষয়সহ বিভিন্ন কারণে সংশ্লিষ্টদের মধ্যে কয়েকদিন আগে বিরোধ দেখা দেয়। এরপর থেকেই জয়কে হত্যার সুযোগ খোঁজা হচ্ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

রূপসা আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই উজ্জ্বল বলেন, রাতে খবর পেয়ে পুলিশ শহিদের মোড়ে গিয়ে জয় ঢালীর মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত যুবক বি কোম্পানি’র সদস্য ছিলেন। তার বিরুদ্ধে রূপসা থানায় মারামারিসহ সাতটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘বি কোম্পানি’র অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে হত্যার নেপথ্যের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট