1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোরে চোর মানিক’ আটক, ১৩ মামলার আসামির কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গ্রিল কেটে ফ্ল্যাটে ঢুকে নগদ টাকা, স্বর্ণ-রুপার অলংকার ও টিভি চুরি; সিসিটিভি ও প্রযুক্তির সহায়তায় শনাক্ত পুলিশ

যশোর শহরের বেজপাড়া ছায়াবিথী রোডে চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় মেহেদী হাসান মানিক ওরফে ‘চোর মানিক সরদার’কে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, মানিক একজন চিহ্নিত পেশাদার চোর এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।

রোববার বিকেলে বেজপাড়া আনসার ক্যাম্পসংলগ্ন বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট রাত ৩টা ৮ মিনিটের দিকে চোরেরা ছায়াবিথী রোডের ওই ফ্ল্যাটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে চারটি কক্ষের তালা ভেঙে নগদ প্রায় ৭৫ হাজার টাকা, ২০০ ভরি রুপার অলংকার, পাঁচ জোড়া স্বর্ণের কানের দুল এবং একটি এলজি ৫৬ ইঞ্চি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ৭ আগস্ট ফ্ল্যাটের মালিক এরশাদুল কবীর চৌধুরী যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেদী হাসান মানিককে শনাক্ত করে পুলিশ। পুলিশ জানায়, মানিককে আটক করতে অভিযান চালানোর সময় তিনি পালিয়ে যান। পরে তার স্ত্রী বিথী খাতুনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিককে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে একটি এলজি ৫৬ ইঞ্চি টেলিভিশন, দুই জোড়া রুপার নূপুর, একটি রুপার ব্রেসলেট এবং দুটি স্বর্ণের কানের রিং উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, মানিক যশোরের একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। আটক হওয়ার পর তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ বলছে, চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট