1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নওয়াপাড়ায় ডিবির অভিযান, নারী পুলিশের সহায়তায় গ্রেপ্তার; একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ

যশোরের অভয়নগরে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ লিপি বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ বলছে, লিপি বেগম অভয়নগর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৭ আগস্ট) বেলা ২টা ৪০ মিনিটের দিকে ডিবি যশোরের এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে অভয়নগর থানার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আকুঞ্জীপাড়া এলাকায় লিপি বেগমের বসতবাড়ির সামনের সড়ক থেকে তাঁকে আটক করা হয়। এ সময় নারী পুলিশের সহায়তায় তাঁর দেহ তল্লাশি করে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার লিপি বেগমের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। গ্রেপ্তার লিপি বেগম নওয়াপাড়া আকুঞ্জীপাড়া এলাকার মৃত সমদে আকনের মেয়ে। তাঁর স্বামী মৃত হিরু মোল্লা এবং মা মৃত মুকুল বেগম।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁকে যশোরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার: ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট