1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ঘের দখল নিতে অস্ত্রধারীদের জড়ো করার অভিযোগ, ৮ জনকে আসামি করে মামলা

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

পুলিশের অভিযানে ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধারসহ তিন আসামি আটক; ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল জব্দ, পালিয়ে গেছেন আরও কয়েকজন

যশোরের অভয়নগরে একটি মাছের ঘের দখলকে কেন্দ্র করে অস্ত্রশস্ত্র নিয়ে লোকজন জড়ো করে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। গত শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের হালিমের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার তিনজন হলেন আল আমিন শেখ (২৮), মো. বিল্লাল খাঁ (৩৬) ও মোঃ জুয়েল গাজী(৩০)। তাঁরা অভয়নগর উপজেলার বাসিন্দা। পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে আরও কয়েকজন পালিয়ে যান।

জেলা গোয়েন্দা পুলিশের করা এজাহার সূত্রে জানা যায়, চলিশিয়া বুইকরা এলাকার একটি ঘেরের দখলকে কেন্দ্র করে ৮ থেকে ১০ জন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছেন, এমন গোপন সংবাদ পায় ডিবি পুলিশ। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে আল আমিন শেখ ও বিল্লাল খাঁ এবং মোঃ জুয়েল গাজীকে আটক করা হয়। এজাহারে বলা হয়েছে, আল আমিন শেখের পরা জিন্সের প্যান্টের পেছনের অংশে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান পাওয়া যায়। তাঁর প্যান্টের পেছনের পকেট থেকে দুই রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়। পুলিশের দাবি, অস্ত্রটির দৈর্ঘ্য প্রায় ১০ ইঞ্চি। অভিযানকালে ঘটনাস্থলে থাকা তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের এজাহারে আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে মাহাবুবুর রহমান ওরফে মাহাবুবকে ঘটনাটির মূল হুকুমদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর নির্দেশে ঘেরের দখলকে কেন্দ্র করে লোকজন জড়ো হয়েছিল বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি। ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট