1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগ: মুচলেকায় মুক্তি পেলেন সাংবাদিক রবিউল

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যঙ্গচিত্র পোস্টের অভিযোগে গভীর রাতে গ্রেপ্তার; একদিন পর মুচলেকা নিয়ে ছেড়ে দিল পুলিশ

যশোরের অভয়নগরে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যঙ্গচিত্র পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক মো. রবিউল ইসলামকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) রাতে তাকে মুচলেকা গ্রহণের পর ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে শুক্রবার (২৮ আগস্ট) গভীর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের নিজ বাড়ি থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করে অভয়নগর থানা পুলিশ। তিনি ওই গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাতেম শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। একই সঙ্গে একটি ব্যঙ্গচিত্র পোস্ট করার অভিযোগও রয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরবর্তীতে রবিউল ইসলাম নিজের ভুল স্বীকার করে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ক্ষমা চান বলে জানা গেছে। তবে এরই মধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। পরে শুক্রবার গভীর রাতে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারের পর রবিউল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা জানায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) রাতে রবিউল ইসলামের কাছ থেকে মুচলেকা গ্রহণের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে পরবর্তী সময়ে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। এদিকে, মুচলেকায় মুক্তি পাওয়ার বিষয়টি স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিযোগের সত্যতা ও এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ কী হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট