1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

রাজশাহীতে জমি বিরোধের জেরে হামলা, ৪ জন রামেক হাসপাতালে ভর্তি, ২০ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নগরীর কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে কর্ণহার থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট ২০২৬ বুধবার দিবাগত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে বাদী মোঃ সাহেবুল ইসলাম (৩৮) তার চাচা মোঃ সালাম উদ্দিন (৫৫) মোঃ আবু তাহের ও চাচাতো ভাই মোঃ জরিপ হোসেন (৪২) ও রুবেল কে নিয়ে কর্ণহার থানাধীন ধর্মহাটা মৌজায় নিজ মালিকানাধীন জমিতে কলাই রোপণের কাজ করতে যাই।

এসময় পূর্ব শত্রুতার জের ধরে ১নং আসামি মোঃ আব্দুর রউফের নেতৃত্বে এজাহারভুক্ত ২০ জন ও অজ্ঞাত আরও ৭-৮ জন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি, হাসুয়া ও রামদা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ৩ জনকে গুরুতর জখম করে।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা সাহেবুল ইসলামের কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে এজাহারে অভিযোগ করা হয়।

হামলায় আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত সাহেবুল ইসলাম বাদী হয়ে শুক্রবার কর্ণহার থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে উপ পুলিশ কমিশনার আরএমপি) মোঃ গাজিউর রহমান বলেন, এজাহারটি গ্রহণ করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।”

এলাকাবাসী জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশও হয়েছে।
আজকে তাদের উপরে অতর্কিত হামলা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট