1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

শার্শায় দুই শিশুর রহস্যজনক মৃত্যু, বাবারও প্রাণহানি

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দুই সন্তানকে গলায় ফাঁস দেওয়ার পর বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে বাবার আত্মহত্যার অভিযোগ; পারিবারিক বিরোধের সূত্র খুঁজছে পুলিশ

যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানের রহস্যজনক মৃত্যুর পর তাদের বাবা কামাল হোসেনের (৪৫) মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর ধরন তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে শার্শা থানাধীন চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তাদের ঘরে মোট সাত সন্তান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল। স্থানীয়দের ভাষ্য, সর্বশেষ তৃতীয় স্ত্রীও পারিবারিক নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর ওই দুই শিশুকে, সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর), বাড়িতে রেখে যাওয়ার ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার দুপুরে বাড়িতে দুই শিশুর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে তাদের গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই ঘটনায় শিশু দুটির বাবা কামাল হোসেনও বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ঘটনার তদন্ত শুরু করে। দুই শিশুর মৃত্যু এবং তাদের বাবার মৃত্যুর পেছনে পারিবারিক বিরোধ, দাম্পত্য কলহ, মানসিক চাপ কিংবা অন্য কোনো কারণ ছিল কি না, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ বলছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের আলামত, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

পুলিশের তদন্ত শেষ হলে দুই শিশুর মৃত্যু ও কামাল হোসেনের মৃত্যুর প্রকৃত রহস্য আরও স্পষ্ট হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট