1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ডিবির পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ঝিকরগাছায় একজনের কাছ থেকে গাঁজা, কোতয়ালীতে দুইজনের কাছ থেকে ইয়াবা উদ্ধার

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বারবাকপুর বাজার থেকে কাশিপুরগামী পাকা সড়কের ওপর থেকে মো. ওলিয়ার রহমান (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ওলিয়ার রহমান ঝিকরগাছা পৌরসভার পঞ্চনগর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত শামসুর রহমান। অন্যদিকে, একই দিন রাত ১২টা ১০ মিনিটের দিকে যশোর কোতয়ালী মডেল থানার আরাবপুর ইউনিয়নের মন্ডলগাতি এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযানে একটি চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. রাজু আহম্মেদ (৩৫) ও মো. সাগর হোসেন (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাজু আহম্মেদ বাঘারপাড়া উপজেলার সহিতখালি (ষাটখালি) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হায়দার মোল্লা। অপর গ্রেপ্তার সাগর হোসেন একই উপজেলার আলাদিপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. চান্নু মোড়ল।

ডিবি পুলিশ জানিয়েছে, পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইয়াবাসহ গ্রেপ্তার রাজু আহম্মেদ ও সাগর হোসেনকে রোববার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট