1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ফিরলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা প্রতিনিধি:

বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ-এর ধারাবাহিক গণসংযোগের নবম দিন শেষ হয়েছে সাদিপুর এক নম্বর ওয়ার্ডে। দিনব্যাপী গণসংযোগকালে তিনি সাদিপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় সাধারণ মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি।

গণসংযোগ শেষে আবেগাপ্লুত কণ্ঠে ইমদাদুল হক ইমদাদ বলেন, “সাদিপুরের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা আমি কোনোদিনও ভুলতে পারব না। মানুষের এই ভালোবাসা ও আস্থা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে। আমি সব সময় সাদিপুরের মানুষের পাশে থাকতে চাই।”

তিনি বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা একজন জনপ্রতিনিধির জন্য সবচেয়ে বড় শক্তি। মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের কথা শোনা এবং নাগরিক জীবনের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পৌরবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ইমদাদুল হক ইমাদ আরও বলেন, বেনাপোল পৌরসভার উন্নয়নকে এগিয়ে নিতে হলে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের মতামতের গুরুত্ব দেওয়া জরুরি। তিনি মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে কাজ করতে চান।

সাদিপুর এক নম্বর ওয়ার্ডের গণসংযোগে স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মেয়র পদপ্রার্থীর কাছে তুলে ধরেন। ইমদাদুল হক ইমাদ তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

নবম দিনের গণসংযোগ শেষে ইমদাদুল হক ইমাদ বলেন, “আজ সাদিপুরের মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটি আমার পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।”

সাদিপুর এক নম্বর ওয়ার্ডের গণসংযোগের মধ্য দিয়ে তাঁর নবম দিনের কর্মসূচি শেষ হয়। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় সাথে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি শাহাদুর রহমান খোকন বেনাপোল পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বেনাপোল অরো বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া করবেন পির নেতা তাইজুল ইসলাম বকুল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ইয়ার আলী ৬ নম্বর ভবের ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম বিএনপি নেতা আজগর আলী বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার ইয়াসিন মোড়ল লাফু আশরাফুজ্জামান মির্জা সদস্য মফিজুর রহমান যশোর জেলা কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তোফাজ্জল তুহিন হোসেন আতিকুর জামান সনি সদস্য মহাসিন আলম যুবনেতা মনির হোসেন যুবনেতা রাসেল আহমেদ যুব নেতা রাসেল আহমেদ শ্রমিক নেতা আহমদ আলী সহ বেনাপোল পৌর বিএনপি যুবদল ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট