1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোরে ডিবির পৃথক অভিযানে ৫৫০ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

কোতয়ালী ও নওয়াপাড়ায় অভিযান; দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে

যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ৫৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জেলার কোতয়ালী মডেল থানার দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কোতয়ালী থানার ডালমিল চাঁচড়া ফাঁড়ি এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। চাঁচড়া থেকে কোর্ট মোড়গামী সড়কের পাশে রোজা স্টিল অ্যান্ড ফার্নিচারের দোকানের সামনে থেকে মো. আলমগীর শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলমগীর শেখ যশোরের কোতয়ালী থানার মণ্ডলগাতি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জালাল শেখ এবং মায়ের নাম মৃত মালেকা বেগম। অন্যদিকে, সোমবার রাত ১২টা ৫ মিনিটের দিকে কোতয়ালী মডেল থানার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগুনিতলা এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মো. বনি আমিন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বনি আমিন যশোরের কোতয়ালী মডেল থানার কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মোজাহার আলী এবং মায়ের নাম মোছা. ছবুরা বেগম।

ডিবি পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে উদ্ধার করা ৫৫০টি ইয়াবা ট্যাবলেটের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার দুজনকেই সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট