1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে
ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মিল্টন কাজী(৪৮) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিল্টন কাজী (৪৮) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন যোগানিয়া গ্রামের মৃত হাছান কাজীর ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
(৮ সেপ্টেম্বর) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা গ্রামস্থ যোগানিয়া বাজারে কাকা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মিল্টন কাজী (৪৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে মাদকদ্রব্য ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার, মোহাম্মদ আল মামুন সিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট