1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি কান্ডারী নাসিম ‘এস. আর. শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়’-এর সভাপতি নির্বাচিত: সর্বত্র আনন্দের জোয়ার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

যশোরের ঐতিহ্যবাহী শুভরাড়া ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম এলাকার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান এস. আর. শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়-এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের জোয়ার বইছে।
রাজনীতির পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী হিসেবে সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিমের সুখ্যাতি সুদীর্ঘকালের। বিগত ২৫ বছর ধরে তিনি রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। বিগত আওয়ামী লীগ শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে ৭টি মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়, এমনকি হতে হয়েছে গ্রামছাড়া ও ইউনিয়নছাড়া। তবে সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি যেভাবে রাজপথে বিএনপির আন্দোলনে সক্রিয় ছিলেন, তেমনি সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নেও সমান ভূমিকা রেখেছেন।
গত ৫ই আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের পর যেখানে অনেকেই ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার মোহে ব্যস্ত, সেখানে সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম জনসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। একহাতে তিনি ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে সুদৃঢ় করছেন, অন্যদিকে ইউনিয়নের স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, বয়স্ক ভাতা নিশ্চিতকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তার সভাপতি নির্বাচিত হওয়ার খবরে স্থানীয় শিক্ষানুরাগী আব্দুল আলীম সন্তোষ প্রকাশ করে বলেন, “নাসিম ভাই সভাপতি হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। বিগত আওয়ামী আমলে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ঘিরে নানাবিধ নেতিবাচক আলোচনা ও সমস্যা ছিল। নাসিম ভাই একজন শিক্ষিত ও শিক্ষানুরাগী মানুষ, তিনি শিক্ষার কদর বোঝেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার যোগ্য নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনায় যেমন গতি আসবে, তেমনি সার্বিক পরিকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়ন সাধিত হবে।”
এ অর্জনে শুভরাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গর্ব প্রকাশ করেছেন এবং তাকে বিভিন্ন স্তরের মানুষ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সদ্য নির্বাচিত সভাপতি আলহাজ্ব সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম বলেন, “এস. আর. শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়টি শিক্ষা-দীক্ষায় যশোর জেলার মধ্যে অন্যতম এবং আমাদের ইউনিয়নের গর্ব। দায়িত্ব পেয়েছি বলেই বলছি না—বিদ্যালয়ের কাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নত করা এখন সবচেয়ে জরুরি। আমি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের অতীত গৌরব ফিরিয়ে আনতে এবং সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাব।”

এলাকাবাসীর প্রত্যাশা, তার সুদূরপ্রসারী নেতৃত্ব ও শিক্ষানুরাগী ভাবমূর্তির মাধ্যমে বিদ্যালয়টি জেলাজুড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট