1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

খুলনায় রাতের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ ২ হাজার ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নিরালায় ডিবির অভিযানে শয়নকক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার; অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা

খুলনা মহানগরীর নিরালা এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুজ্জামান জীবন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত খুলনা সদর থানাধীন নিরালা এলাকার ২ নম্বর কাশেমনগর রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আশরাফুজ্জামান জীবন (২৩) ওই এলাকার ২ নম্বর কাশেমনগর রোডের বাসিন্দা।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাতে আশরাফুজ্জামান জীবনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির দ্বিতীয় তলায় তার নিজ শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের অভিযানে একসঙ্গে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার আশরাফুজ্জামান জীবনের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কেএমপি। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট