1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বিশ্ব কলোনির ফ্ল্যাটে অবরুদ্ধ এএসআই ও নারী, চুরি-হুমকির অভিযোগও; আদালতের নির্দেশে দুজনই কারাগারে

চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ওই নারীকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ। একই মামলায় তাদের বিরুদ্ধে চুরি, মারধর ও হুমকির অভিযোগও আনা হয়েছে। আদালত দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার এএসআই মোহাম্মদ নুরুন্নবী মুন্না বর্তমানে ডিএমপিতে কর্মরত। আর গ্রেপ্তার নারী কাজী পারভীন আক্তার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা এবং সৌদি আরবপ্রবাসী মো. জহির শাহের স্ত্রী।

মামলার এজাহারে বলা হয়েছে, জহির শাহ ২০১৮ সাল থেকে সৌদি আরবে অবস্থান করছেন। এদিকে নুরুন্নবী মুন্না অতীতে আকবরশাহ থানায় কর্মরত থাকার সুবাদে ২০২১ সাল থেকে জহিরের পরিবারের সঙ্গে যোগাযোগ ও ওই বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে পারভীন আক্তারের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করা হয়েছে।এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নুরুন্নবী নগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি আই-ব্লকের একটি ফ্ল্যাটে যান। সেখানে তিনি রাতযাপন করেন এবং ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আরও অভিযোগ করা হয়েছে, নুরুন্নবী ও পারভীন পরস্পর যোগসাজশে প্রবাসী জহির শাহের বিদেশ থেকে পাঠানো ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা সরিয়ে ফেলেছেন। এসবের আনুমানিক মূল্য ২৬ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার রাতে স্থানীয় লোকজন ওই ফ্ল্যাটে এএসআই নুরুন্নবী ও পারভীন আক্তারকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে প্রবাসী জহির শাহের ভাই বাদী হয়ে আকবরশাহ থানায় ব্যভিচার, মারধর, চুরি ও হুমকির অভিযোগে মামলা করেন। বৃহস্পতিবার ওই মামলায় নুরুন্নবী মুন্না ও পারভীন আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে মামলায় আনা অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট