1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

মনিরামপুরে নির্মাণাধীন বাড়িতে গাঁজার বাগান

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

 ্মনিরামপুর চাকলায় অভিযানে ৪৫টি গাঁজা গাছ উদ্ধার, নারী আটক

যশোরের মনিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের চাকলা গ্রামের মাঠপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক মাহফুজা বেগমকে (স্বামী, সালমান হোসেন) আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকলা গ্রামের মাঠপাড়া এলাকায় মাহফুজা বেগমের নির্মাণাধীন বাড়ির ভেতরে গাঁজা গাছ চাষ ও পরিচর্যা করা হচ্ছে, এমন তথ্য পায় পুলিশ। তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় নির্মাণাধীন বাড়ির বিভিন্ন স্থানে লাগানো বিভিন্ন আকৃতির ৪৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গাছগুলো ওই বাড়ির ভেতরেই নিয়মিত পরিচর্যা করা হচ্ছিল।

এ ঘটনায় বাড়ির মালিক মাহফুজা বেগমকে আটক করে পুলিশ। উদ্ধার করা গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি কামাল হোসেন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৪৫টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং একজন নারীকে আটক করা হয়েছে। এদিকে নির্মাণাধীন বাড়ি থেকে একসঙ্গে এতগুলো গাঁজা গাছ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনাও চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক মাহফুজা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গাঁজা গাছগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট