1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

নড়াইলে ঘরের আড়ায় গামছায় ঝুলছিল যুবকের মরদেহ

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মায়ের চোখের সামনেই অগোচরে আত্মহত্যা, পরিবারের দাবি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন রাব্বি

নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে রাব্বি শেখ (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের নোয়াখোলা চাকশি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি শেখ ওই গ্রামের মৃত বাহার শেখের ছেলে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রাব্বির মা বাড়ির গোয়ালঘরে কাজ করছিলেন। এ সময় রাব্বি নিজ ঘরে ছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দেন তিনি।

গোয়ালঘরের কাজ শেষ করে ঘরে ফিরে রাব্বির মা তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গামছা খুলে রাব্বিকে নিচে নামান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট