1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

নওয়াপাড়ায় ৮০ পিস ইয়াবাসহ ‘টুপি সামসুর’ ছেলে আনিস আটক

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, বিএনপির ওয়ার্ড ক্রীড়া সম্পাদকের বিরুদ্ধে মাদক মামলা

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আনিসুর রহমান গাজী (আনিস) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), যশোর।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে নওয়াপাড়া পৌরসভার ধোপাদী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আনিসুর রহমান গাজী ওই এলাকার সামসুর রহমান গাজী ওরফে ‘টুপি সামসুর’ ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ডিএনসি যশোরের একটি দল ধোপাদী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সামসুর রহমান গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে আনিসুর রহমান গাজীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে আটক আনিসুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে নওয়াপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দলটি। অভিযান শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, আটক আনিসুর রহমান গাজী নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৮০ পিস ইয়াবাসহ আনিস নামের একজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে আটক আনিসুর রহমান গাজীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট