1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

শিশু যৌন শোষণ তদন্ত ও শিশুবান্ধব আদালত নিয়ে যশোরে পুলিশের প্রশিক্ষণ

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ভুক্তভোগী শিশুর ট্রমা, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব

শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা কার্যকরভাবে তদন্ত, ভুক্তভোগী শিশুর ট্রমা ও ভিকটিমহুড সম্পর্কে ধারণা এবং বিচারিক প্রক্রিয়ায় শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে যশোরে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘Training for Law Enforcement Officials on SEC Investigation, Traumatization & Victimhood and/or Child Friendly Court Room Procedures’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Free a Girl Nederland ও ZEEMAN-এর সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (ACD)-এর বাস্তবায়নে প্রশিক্ষণের আয়োজন করা হয়। যশোর জেলার বিভিন্ন থানার নারী ও শিশু বিষয়ক হেল্প ডেস্কে দায়িত্ব পালনকারী কর্মকর্তাসহ মোট ২০ জন পুলিশ কর্মকর্তা এতে অংশ নেন। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

প্রশিক্ষণে শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা শনাক্তকরণ ও তদন্তের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভুক্তভোগী শিশুর মানসিক অবস্থা ও ট্রমার বিষয়টি বিবেচনায় রেখে কীভাবে সংবেদনশীল আচরণ করতে হবে, সে বিষয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া শিশুর বক্তব্য গ্রহণের পদ্ধতি, তথ্য ও আলামত সংগ্রহ ও সংরক্ষণ, ভুক্তভোগীর পরিচয় ও গোপনীয়তা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং Child Friendly Court Room Procedures সম্পর্কে আলোচনা ও ব্যবহারিক নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণে বক্তারা বলেন, শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের পেশাদার ও শিশুবান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্ত থেকে শুরু করে বিচারিক প্রক্রিয়ার প্রতিটি ধাপে শিশুর সর্বোত্তম স্বার্থ, নিরাপত্তা, মর্যাদা ও গোপনীয়তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে ভুক্তভোগী শিশুকে যাতে ঘটনার পরবর্তী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার কারণে নতুন করে মানসিক আঘাত বা পুনঃট্রমাটাইজেশনের শিকার হতে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের শিশু সুরক্ষা, যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা তদন্ত এবং ভুক্তভোগী শিশুদের প্রতি সংবেদনশীল আচরণের সক্ষমতা আরও বাড়বে। এর ফলে শিশুদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও কার্যকর সেবা নিশ্চিত করা সহজ হবে।

প্রশিক্ষণ পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম, পিপিএম-সেবা (ক্রাইম অ্যান্ড অপস) এবং এস. এম. আহসান উল্লাহ সরকার, প্রোজেক্ট কো-অর্ডিনেটর, ACD।

এ সময় মো. হুমায়ুন কবির, এরিয়া ম্যানেজার, ACD-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট