1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে ১৯ বোতল বিদেশি মদসহ মিঠুন ভৌমিক আটক

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

স্বাধীনতা চত্বর সংলগ্ন ভৌমিক টেলিকমে পুলিশের অভিযান; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন

যশোরের অভয়নগরে ১৯ বোতল বিদেশি মদসহ মিঠুন ভৌমিক (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বাধীনতা চত্বর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিঠুন ভৌমিক অভয়নগর উপজেলার বুইকারা এলাকার জ্ঞানেন্দ্র নাথ ভৌমিকের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানার একটি চৌকস দল স্বাধীনতা চত্বর সংলগ্ন এলাকায় মিঠুন ভৌমিকের নিজস্ব প্রতিষ্ঠান ভৌমিক টেলিকমে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার কাছ থেকে ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) হোসেন আলীর নেতৃত্বে পুলিশের দলটি এ অভিযান পরিচালনা করে। পুলিশের দাবি, উদ্ধার করা মদ অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। তবে এ বিষয়ে আদালতে প্রমাণিত হওয়ার আগে আটক ব্যক্তিকে দোষী হিসেবে গণ্য করা যাবে না। অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট