
স্টাফ রির্পোটার অভয়নগর, যশোর
বর্তমান সরকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহনে নানাবিধ সুযোগ সুবিধা দিচ্ছে। দারিদ্র্য তা বিমোচনের জন্য সরকার কাজ করছে। ইতো মধ্যে ফেমিলী কার্ড দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। বিএনপি যখনই ক্ষমতায় আসে জনকল্যাণে কাজ করে। গতকাল সোমবার হিদিয়া এ এন এইচ মাধ্যমিক বিদ্যালয়ে প্রঙ্গনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ২য় পর্যায় অভিভাবক ও কিশোরী উদ্বুদ্ধ করন সচেতনামূলক প্রশিক্ষণ ও প্রণোদনার চেক বিতরন অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বিআরডির অতিরিক্ত উপ পরিচালক প্রকাশ চন্দ্র সরকারের সঞ্চলনায় অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরডির উপ পরিচালক বিএম কামরুজ্জামান, অভয়নগর থানা বিএনপির সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু,পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারন সম্পাদক রেজাউল করিম। উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন। বক্তব্য রাখেন,অভিভাবক আবুল কালাম আজাদ, শিক্ষার্থী মারিয়াম আক্তার।