1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

জিয়া সাইবার ফোর্স ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জেলা সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ স্বপন আলী চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি গঠন সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নব-অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রুবেল হক-কে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, মোঃ মানিক হোসেন, মোঃ মিলন চৌধুরী, মোঃ বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মানিক রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম ও মোঃ হাসনাত ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বিদ্যুৎ রহমান বিপুল ও পলক উজ্জামান রনি, প্রচার সম্পাদক অমূল্য, দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ এবং সদস্য মোঃ আলমগীর হোসেন সৈকত ও মোঃ আহসান হাবিব।

বিজ্ঞপ্তিতে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট