1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

পানের বরজে শিক্ষার্থীর চিৎকার, পালানোর সময় স্থানীয়দের সহায়তায় আটক; মামলা দায়েরের প্রস্তুতি

যশোরের অভয়নগরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আনিসুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের একটি পানের বরজে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। আটক আনিসুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাড়া ঘাটাইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ভাঙ্গাগেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। স্থানীয় নিত্যানন্দ সরকার জানান, দুপুরে তিনি পানের বরজে কাজ করছিলেন। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। তখন আনিসুর রহমান সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুর রহমানকে হেফাজতে নেয় এবং পরে তাকে থানায় নিয়ে যায়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে আনিসুর রহমানকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট