1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোরে ডিবির অভিযানে ১০২ ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফ (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বেড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিরস্ত্র) শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বেড়বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আশরাফ কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, পালানোর কারণ জানতে চাইলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আশরাফ তার কাছে ইয়াবা ট্যাবলেট থাকার কথা স্বীকার করেন। পরে তার পরনে থাকা প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আশরাফ যশোরের কোতয়ালী থানার চাঁচড়া ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। তার মায়ের নাম মর্জিনা খাতুন।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তি: মো. আশরাফ (৩২), পিতা, আব্দুস ছাত্তার, মাতা, মর্জিনা খাতুন, সাং—বেড়বাড়ি, চাঁচড়া, থানা, কোতয়ালী, জেলা, যশোর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট