1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

এপেক্স ক্লাব অব পটিয়ার বোর্ড সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দরিদ্র পরিবারের উন্নয়ন ও মানবসেবায় নতুন কর্মসূচি গ্রহণের আহ্বান

পটিয়া: আন্তর্জাতিক সেবা সংগঠন
এপেক্স ক্লাব অব পটিয়ার বোর্ড সভা ১৬ সেপ্টেম্বর (বুধবার) চট্টগ্রামের স্বনামধন্য রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় দরিদ্র ও অসহায় পরিবারের উন্নয়ন, মানবসেবা কার্যক্রম সম্প্রসারণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি “Advance Together” এপেক্সিয়ান নাসিম আহমেদ, জাতীয় সভাপতি “Together We Serve, Together We Belong” এপেক্সিয়ান এস. কে. দত্ত অনুপ, জাতীয় সহসভাপতি এপেক্সিয়ান মো. নজরুল ইসলাম, জাতীয় সেবা পরিচালক অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম এবং সদ্য অতীত জেলা গভর্নর -৩ এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার সভাপতি এপেক্সিয়ান মুসা আলম খান, এপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের সভাপতি এপেক্সিয়ান অনিমেষ ঘোষ, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র সহসভাপতি মো. আরিফ খান এবং জুনিয়র সহসভাপতি আবু সাঈদ তালুকদার খোকন।
এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর মোহাম্মদ নাঈম উদ্দিন আলমদার।
সভায় বক্তারা বলেন, এপেক্সের মূল আদর্শ হলো Service, Citizenship ও Fellowship। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ এপেক্সিয়ানদের অন্যতম দায়িত্ব। এ লক্ষ্যে খাদ্যসহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসাসেবা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মতো পরিবারভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, দরিদ্র মানুষের জন্য শুধু সাময়িক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে অসহায় পরিবারগুলোর জীবনমান পরিবর্তনে এপেক্স ক্লাবগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় আসন্ন জেলা–৩-এর বোর্ড সভা ও স্কুলিং সফলভাবে সম্পন্ন করা, বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এপেক্স বাংলাদেশের ঐক্য ও সাংগঠনিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
“One Apex, One Country” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সকল এপেক্স ক্লাবকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের মাধ্যমে এপেক্স বাংলাদেশকে আরও শক্তিশালী ও সেবামুখী সংগঠনে পরিণত করা সম্ভব।
দরিদ্র পরিবারকে নগদ সহায়তা ও ওমরাহযাত্রায় শুভেচ্ছা
সভা শেষে একটি দরিদ্র পরিবারের হাতে নগদ অর্থসহায়তা তুলে দেওয়া হয়। এ সময় অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবসেবার কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ ছাড়া এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র সহসভাপতি মো. আরিফ খান পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করায় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায় জানানো হয়। তাঁর সুস্থতা, নিরাপদ সফর, ইবাদত কবুল এবং সফলভাবে দেশে ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়।
সভা শেষে মানবসেবা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এপেক্স বাংলাদেশের কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট