1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে ১২ বছরের কিশোরীকে অস্ত্রের মুখে অপহরণ ও ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোরের অভয়নগর উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে অস্ত্রের মুখে অপহরণ, হত্যার হুমকি এবং ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার ৪৫ বছর বয়সী সাজ্জাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। কিশোরীর পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির কাছের একটি দোকানে যাওয়ার সময় সাজ্জাদ ও আরও দুজন অস্ত্রের মুখে তাকে হত্যার হুমকি দেন। পরে তাকে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যান। তারা কিশোরীকে অভয়নগরের পালপাড়া এলাকার একটি অজ্ঞাত স্থানে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভয়নগর থানায় খবর দেওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। ২৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৩টার দিকে পুলিশ কিশোরীকে উদ্ধার করে। ওই দিন রাত ৮টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। পরিবারের সদস্যরা জানান, সাজ্জাদ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাসিন্দা এবং পেশায় ট্রাকচালক। তিনি কিশোরীর পরিবারের পরিচিত ছিলেন এবং নওয়াপাড়ায় তার নানির পরিচালিত একটি রেস্টুরেন্টে প্রায়ই যাতায়াত করতেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান আজ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। সাজ্জাদকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট