1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

৫০ হাজার টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ: অভয়নগরে নয়ন শেখ গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

থানা হেফাজতে আসামি, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া চলছে

যশোরের অভয়নগরে ডেকে নিয়ে মারধর, ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও বিকাশের মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগে করা মামলায় মো. নয়ন শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বর্তমানে অভয়নগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

গ্রেপ্তার নয়ন শেখ উপজেলার গোপীনাথপুর এলাকার বাসিন্দা কাওসার শেখের ছেলে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে মো. আরাফাত হোসেন নামের এক ব্যক্তি তাঁর ব্যাংক হিসাব থেকে ২৫ হাজার টাকা উত্তোলন করেন। এর আগে মো. নয়ন শেখ মুঠোফোনের মেসেঞ্জারের মাধ্যমে তাঁকে দেখা করতে বলেন। পরে নয়নের দেওয়া ঠিকানা অনুযায়ী অভয়নগরের গোপিনাথপুর গ্রামের মধ্যপাড়া চাঁদের বিল সড়কে যান আরাফাত।

অভিযোগে বলা হয়েছে, সেখানে আগে থেকে অবস্থান করছিলেন নয়ন শেখ, মো. সাইফুলসহ আরও কয়েকজন। তাঁরা আরাফাতের পথরোধ করে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে তাঁর কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, পরে আরাফাতের ব্যবহৃত মুঠোফোন দিয়ে তাঁর পরিচিত এক বিকাশ ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ নম্বরে কল করিয়ে একটি বিকাশ নম্বরে আরও ২৫ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়। এ সময় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর শারীরিক অসুস্থতার কারণে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে এবং পরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন আরাফাত। পরে তিনি অভয়নগর থানায় লিখিত অভিযোগ দেন।

ওই অভিযোগের পর মামলার প্রধান অভিযুক্তদের একজন মো. নয়ন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি অভয়নগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট