
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নে মোঃ রুবেল শেখ নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজনের অভিযোগ, বিভিন্ন চরমপন্থী ও সন্ত্রাসীদের নাম ব্যবহার করে ভয় দেখিয়ে অর্থ আদায়ের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তিনি।
অভিযোগ রয়েছে, শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামসহ আশপাশের এলাকায় সাধারণ ও অসহায় মানুষকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। কখনো ভয়ভীতি, আবার কখনো প্রভাবশালী ব্যক্তি ও সন্ত্রাসীদের নাম ব্যবহার করে টাকা দাবি করা হচ্ছে, এমন অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের ভাষ্য, এসব কর্মকাণ্ডের কারণে অনেকে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত মোঃ রুবেল শেখ শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের সত্তার শেখের ছেলে। স্থানীয় রাজনীতিতে তিনি যুবলীগের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোঃ রুবেল শেখ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম যে কারণে আমাকে মারধর করেছিলো। আমি দীর্ঘদিন হাসপাতাল থেকে বাড়ি এসে পল্টি মুরগির চাষ করছি আমি কোন অপরাধের সাথে জড়িত নয়। মাঝে ফলে তাঁর বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে। স্থানীয়দের দাবি, চাঁদাবাজি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সত্য হলে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলো মিথ্যা হলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর অনুসন্ধান হলে অভিযোগের প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।