1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোরে বাসে তল্লাশি, ১,২৭০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নড়াইল এক্সপ্রেসে মাদকবিরোধী অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মামলা

যশোরের বাঘারপাড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের দরাজহাট মধ্যপাড়ার আবু বক্কারের স্ত্রী মোছা. মনজুরা ওরফে মনজুরা বুড়ি (৬০) এবং একই গ্রামের রিজাউল করিমের স্ত্রী শিউলী বেগম (৫০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসটির (ঢাকা মেট্রো-ব-১২-৫৩১৭) মধ্যে তল্লাশি চালিয়ে ওই দুই নারীর কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট