1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১ আলমগীরের বিরুদ্ধে মুখ খুলছেন আরও নারীরা অভয়নগরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৭০ বছরের বৃদ্ধ আটক গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড়

শার্শায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ইজিবাইক জব্দ, বিশেষ অভিযানে পাকশিয়া বাজার এলাকা থেকে যুবক আটক

যশোরের শার্শায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল অবৈধ মাদকদ্রব্য WINCEREX COUGH SYRUPসহ মোঃ সবুজ খান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে একটি ইজিবাইকও জব্দ করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শার্শা থানাধীন পাকশিয়া বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শার্শা থানা পুলিশ জানায়, এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান, এএসআই (নিঃ) মোঃ জহুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল পাকশিয়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাকশিয়া বাজারের ব্রিজের উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে সবুজ খানকে আটক করা হয়।

পরে তাঁর হেফাজতে থাকা ২০০ বোতল WINCEREX COUGH SYRUP জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার সবুজ খান শার্শা উপজেলার গোড়পাড়া (নিমতলা) গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ জাহান আলী খা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে ৬ অক্টোবর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা ইজিবাইক মামলার আলামত হিসেবে রাখা হয়েছে। গ্রেপ্তার: মোঃ সবুজ খান (৩৫), পিতা, মোঃ জাহান আলী খা, সাং, গোড়পাড়া (নিমতলা), থানা, শার্শা, জেলা, যশোর।

উদ্ধার ও জব্দ:

২০০ বোতল WINCEREX COUGH SYRUP

১টি ইজিবাইক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট