1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

যশোরে কর্তব্যরত অবস্থায় নিহত দুই পুলিশ সদস্যের পরিবারকে আইজিপির দুর্গাপূজার উপহার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী হস্তান্তর, পরিবারের পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

যশোরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দুই পুলিশ সদস্যের পরিবারের হাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১টার দিকে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে এসব উপহার তুলে দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। তাঁদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ সব সময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের আনন্দে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট